www.martsfy.com-এ আপনাকে স্বাগতম। এই ওয়েবসাইটটি ব্যবহারের মাধ্যমে আপনি আমাদের সকল নিয়ম ও শর্তাবলী মেনে নিচ্ছেন বলে গণ্য হবে। আমাদের সেবা গ্রহণের আগে দয়া করে শর্তাবলী মনোযোগ দিয়ে পড়ুন।
এই প্ল্যাটফর্মটি একটি মাল্টি-ভেন্ডার মার্কেটপ্লেস যেখানে বিভিন্ন বিক্রেতা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রয় করেন।
গ্রাহককে অবশ্যই সঠিক নাম, ঠিকানা এবং সক্রিয় মোবাইল নম্বর প্রদান করতে হবে।
মার্টসফাই (Martsfy) যেকোনো সময় কোনো কারণ দর্শানো ছাড়াই যেকোনো অর্ডার বাতিল বা স্থগিত করার অধিকার রাখে।
পণ্যের মূল্য এবং স্টকের তথ্য বিক্রেতা দ্বারা নিয়ন্ত্রিত। কোনো কারণে পণ্যের স্টক না থাকলে অর্ডার বাতিল হতে পারে এবং সেক্ষেত্রে পেমেন্টকৃত অর্থ রিফান্ড করা হবে।
টেকনিক্যাল ত্রুটির কারণে কোনো পণ্যের মূল্য অস্বাভাবিক কম বা ভুল দেখালে, মার্টসফাই সেই অর্ডারটি সংশোধন বা বাতিলের ক্ষমতা রাখে।
গ্রাহক ক্যাশ অন ডেলিভারি (COD) অথবা অনলাইন পেমেন্ট (বিকাশ, নগদ, কার্ড) ব্যবহার করতে পারেন।
ডেলিভারি সময়: সাধারণ পণ্য ঢাকা সিটির ভেতর ২-৩ দিন এবং ঢাকার বাইরে ৩-৭ কর্মদিবসের মধ্যে ডেলিভারি করা হয়। অনিবার্য কারণে (যেমন: হরতাল, দুর্যোগ বা মহামারি) ডেলিভারি সময় বাড়তে পারে।
পণ্য গ্রহণ: পণ্য ডেলিভারি নেওয়ার সময় ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে হবে।
ত্রুটিপূর্ণ পণ্য: যদি পণ্যটি ভাঙা, নষ্ট বা ভুল সাইজ হয়, তবে ২৪ ঘণ্টার মধ্যে আমাদের সাপোর্ট সেন্টারে জানাতে হবে।
রিফান্ড: অর্ডার বাতিল বা রিটার্ন হলে এবং পেমেন্ট আগে করা থাকলে, ৭-১০ কর্মদিবসের মধ্যে আপনার অরিজিনাল পেমেন্ট মেথডে (বিকাশ/নগদ/কার্ড) টাকা ফেরত দেওয়া হবে।
বিক্রেতাদের অবশ্যই আসল এবং মানসম্মত পণ্য সরবরাহ করতে হবে।
কোনো বিক্রেতা কপি বা নকল পণ্য বিক্রয় করলে এবং তা প্রমাণিত হলে তার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।
আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা মোবাইল ওটিপি ব্যবহার করি। আপনার ওটিপি কোড বা পাসওয়ার্ড অন্য কাউকে শেয়ার করবেন না। মার্টসফাই কর্তৃপক্ষ কখনোই আপনার ওটিপি জানতে চাইবে না।
সাইটে কোনো প্রকার বেআইনি কার্যকলাপ, স্প্যামিং বা অন্যের তথ্য চুরি করার চেষ্টা করা আইনত দণ্ডনীয় অপরাধ।
এই শর্তাবলী বাংলাদেশের প্রচলিত আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে। যেকোনো বিবাদের ক্ষেত্রে ঢাকার আদালত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের একতিয়ার রাখবে।
যোগাযোগ: আমাদের শর্তাবলী সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে সরাসরি মেইল করুন: support@martsfy.com
Address
Martsfy Shop, Mohanpur, Rajshahi.
Phone
+8801344288905
Become A Seller Apply Now
Address
Martsfy Shop, Mohanpur, Rajshahi.
Phone
+8801344288905
Become A Seller Apply Now
Dont have an account?
Register NowWarning: You cannot undo this action
Note: Don't Click to any button or don't do any action during account Deletion, it may takes some times.
Deleting Account Means:
If you create any classified ptoducts, after deleting your account, those products will no longer in our system
After deleting your account, wallet balance will no longer in our system